admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মে, ২০২০ ৪:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সরকারী পর্যায়ের একটি মাত্র মানুষ যিনি ঠাকুরগাঁও জেলার সুযোগ্য সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে এই দুর্যোগে পাশে দাড়িয়েছেন ঠাকুরগাঁও বাসির পাশে আজ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজী শিং পাড়ার করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবারের জন্য শুকনো খাবার তেল, লবন, চাল,ডাল, চিড়া, চিনি নুডুলস, সবজি কুমড়ো, লাঊ,পুইশাক, ফল মাল্টা, লেবু ও ভিটামিন সি সমৃদ্ধ ট্যাংকের প্যাকেট প্রেরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি আরাজী শিং পাড়ার লক ডাউনকৃত ২২টি পরিবারের প্রতেয়কের ঘরে ঘরে শুকনো খাবার তেল, চাল, ডাল, লবন, চিড়া, নুডুলস, চিনি পৌছে দেন। করোনা প্রতিরোধে সবাই এগিয়ে আসার আহব্বান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার।ঠাকুরগাঁওবাসি আজীবন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন । তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছে ঠাকুরগাঁও বাসি। মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে উনাকে জানাই লাল সালাম ।