admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০১৯ ৯:২৭ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলায় আজকে চলমান জেডিসি পরীক্ষা চলাকালীন সময়ে সালন্দর কামিল মাদ্রাসা কেন্দ্রে ২জন পরীক্ষা পরিদর্শকগণ মনসুরআলী,এবতেদায়ী প্রধান,উত্তর হরিহরপুর আলিম মাদ্রসা ও আয়েশা সিদ্দিকা,শিক্ষক, ভেলাজান আনসারিয়া ফাজিল মাদ্রাসা) নিজেরাই পরীক্ষার্থীদের নকল সরবরাহকালে আটক হন।এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।তারা তাদের কৃত দোষ স্বীকার করে নেন। এসময় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল কাইয়ুম খান,কেন্দ্র সচিব,ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। তাছাড়া কেন্দ্রে নিয়ম বর্হিভূতভাবে মোবাইল রাখার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান অন্য ২ জন পরীক্ষা পরিদর্শকগণকে আর্থিক জরিমানা করেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||