admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ১২:৩৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মুকুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ শনিবার রাতে ওই ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এলাকাবাসি কতিপয় সাংবাদিকের কাছে।স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে বলেন ইউপি চেয়ারম্যান মুকুল আমাদের এলাকায় চেয়ারম্যানের নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এবং কে বা কাহারা সদর থানায় খবর দেয় খবর পেয়ে সদর থানার এসআই এলাকায় গিয়ে চেয়ারম্যান কে না পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। উল্লেখ্য দীর্ঘদিন থেকে চেয়ারম্যান কে ষড়যন্ত্রমূলক ঘটনায় ফাঁসানোর মরিয়া হয়ে উঠেছে একটি মহল বলে জানান ইউপি চেয়ারম্যান স্ত্রী।

চেয়ারম্যান আস্তাভাজন”আলামিন এর কাছে কি হয়েছে জানতে চাইলে বলেন রাজনীতিতে প্রতিহিংশা থাকবে তার মানে এটা না একজন তরুন সৎ, নির্ভীক ও ক্লিন ইমেজের রাজনীতিবিদকে মিথ্যার কালিতে ঢেকে দিতে চাইবেন। আমরা এটা মেনে নিতে পারছিনা । এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মুকুল জানায় আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাতদিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে অপবাদ দেওয়ায় লিপ্ত রয়েছেন।চেয়ারম্যান বলেন আমি উপজেলা সম্মেলনের মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম, একটি কুচক্রীমহল আমার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি আরো জানান আমি একাধিকবার ইউনিয়নে মাদক ব্যাল্য বিবাহ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে এলাকায় কাজ করেছি এবং আমি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করার অঙ্গীকার করেছি। পাশাপাশি রাষ্ট্রনায়ক “প্রধানমন্ত্রী” শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এ-নিয়ে নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। অন্যদিকে আমি দলীয় কাজে ব্যস্ত থাকায় কতিপয় মাদক বিক্রেতা ও সেবনকারী আমার এমন কর্মকান্ডে স্বার্থ হাসিল করতে ব্যর্থ হইয়া আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হে প্রতিপূর্ণ করার অপচেষ্টা সার্বক্ষণিক লিপ্ত রয়েছেন । তবে আমি চোখ,কান খোলা রেখে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||