admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
মো:হুমায়ুন কবির রেজা, ষ্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহম্মদপুর ও ৭ নং চিলারং ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে মোহম্মদপুর ইউনিয়নে বিতরণ করা হয়েছে ১২ শ ১৫ জন মানুষের মাঝে এবং চিলারং ইউনিয়নে বিতরণ করা হয়েছে ১৫৮৮ জন মানুষের মাঝে ।
রোববার সকালে পৃথক পৃথক ইউনিয়নে এ ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর আগে ইউনিয়ন গুলোতে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার ও নগদ অর্থও প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, ১১ নং মোহম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহাগ ও চিলারং ইউনিয়নের চেয়ারম্যান মো: আইয়ুব আলী। এছাড়াও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ইউনিয়নের নারী ও পুরুষ সদস্য এবং স্থানীয় গণমাণ্য ব্যক্তি ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
চেয়ারম্যানগণ জানান, চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা প্রথমে প্রত্যেকটি ওয়ার্ডে হতদরিদ্র ও কর্মহীন মানুষের নামের তালিকা তৈরি করেছি । সেই মোতাবেক আমরা চাল বিতরণ করছি।