admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২০ ২:৪৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলা হাট-বাজার গুলো পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন মডেল হয়ে থাকবেন ঠাকুরগাঁও জেলা বাসির কাছে । এখন সদর উপজেলার হাট বাজারগুলো সীমিত আকারে চালু হচ্ছে এবং করোনার এই প্রাদুর্ভাবের সময় ডেংগুর প্রাদুর্ভাব হ্রাসের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের উদ্যোগে সকল হাট- বাজারগুলো পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য পরিকল্পনা গ্রহন করেছেন, এ লক্ষ্যে সকল হাটের ইজারাদারদের নির্দেশনা দিয়েছেন এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবানুমুক্ত করার অভিযান আজ তিনি ফাড়াবাড়ি হাট থেকে শুরু করেন। সকল হাটে পর্যায়ক্রমে ব্লিচিং পাউডার ছিটানো হবে।


মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ প্রদান আজ ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা বাবদ ৩০০০০ টাকার চেক মহাদেব,শিক্ষা সহায়তা বাবদ ৩৫ হাজার টাকার চেক মারিয়া হেমব্রম, শিক্ষা বৃত্তি বাবদ ৩০ হাজার টাকার চেক মংগলী টুডুক্রে এবং সংস্কৃতিক সহায়তা হিসেবে ৪০ হাজার টাকার চেক সুর সপ্তক শিল্পী গোষ্ঠীকে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এলাকাবাসি বলেন বিগত দিনে এমন উপজেলা নির্বাহী অফিসার দেখিনি যে অসহায় মানুষের পাশে থেকে নিজ হাতে কাজ করে। উপজেলা সদর নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন মডেল হয়ে থাকবেন ঠাকুরগাঁও জেলা বাসির কাছে ।