admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ১ জানুয়ারি বিকেল ৩ টায় জেলা উদীচী প্রাঙ্গনে, নিরাপদ সড়ক চাই, ঠাকুরগাঁও জেলা কমিটির ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে প্রেরিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী শিপন, প্রধান অতিথি সাবেক হরিপুর উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ এ,কে.এম শামীম ফেরদৌস টগর।
সভাপতির বক্তব্যে আবু মহী উদ্দীন ঠাকুরগাঁও জেলা নিসচার কার্যক্রম তুলে ধরেন এবং নিসচার চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানান, ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষের কাছে তাঁর জন্মদিনের উপহার হিসাবে ১৫০ টি কম্বল প্রেরণ করার জন্য। উল্লেখ করা যেতে পারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ ডিসেম্বর স্থানীয় ফাড়াবাড়ী হাই স্কুল মাঠে সড়ক দুর্ঘটনায় নিহত ২টি পরিবারে মাতৃছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলা কমিটির সহ সভাপতি ডা. জিপি সাহা, অনুপম মনি, সাংগঠনিক সম্পাদক, সাঈদুর রহমান সাইদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ইকবাল, নির্বাহী সদস্য গোলাম রসুল, নজরুল ইসলাম ,ধীরেন শাহা, কামাল হোসেন মামুন, মাসুদ আহম্ম সুবর্ণ, ফারজানা আকতার পাখী,গোলাম সরোয়ার সম্রাট, শামীম ডিএস, আখতার ফেরদৌস, মিজানুর রহমান মিন্টু, কামরুজ্জামানসহ মিডিয়া কর্মীগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচকবৃন্দ সকলকে ট্রাফিক আইন মেনে নিরাপদে রাস্তায় চলাচলের আহবান জানান। নিরাপত্তার স্বার্থে সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।