admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ঢোলারহাট ইউপি’র রাস্তার জন্য ইট নিয়ে, নিজের কাজে লাগাচ্ছে ইউপি সদস্য। বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচলের রাস্তায় পানি জমে থাকে। আর সেই খানা খন্দ ভরাটের কথা বলে স্থানীয় একটি (JSM) ইট ভাটা থেকে এক ট্রাক্টর ইট নিয়ে নিজের ঘরের কাজের জন্য ব্যবহারের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়নের ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মানসি রানীর বিরুদ্ধে।
স্থানীয় লোক জন সূত্রে জানা যায়, ঐ এলাকার প্রায় রাস্তা গুলো বর্ষা মৌসুমে খানা খন্দকের সৃষ্টি হয়েছে, এতে করে জনসাধারণের চলাচলের চরম ভোগান্তি পোহাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় মহিলা সদস্য মানসি রানী ইট ভাটার কাছে এক ট্রাক্টর রাবিশ ইট নিয়ে রাস্তায় না দিয়ে নিজের ঘরের কাজে ব্যবহার করছে বলে জানা যায়। নাম প্রকাসে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ইট ভাটা থেকে রাবিশ ইট নিয়ে আসলো জনসাধারণের নাম ভাঙ্গিয়ে রাস্তায় খানা খন্দক ভরাট করবে বলে আর সেই ইট নিজের ঘরের কাজে লাগালো, এই যদি হয় ইউপি সদস্য তাহলে বাকিরা আর কি হবে।
এ বিষয়ে জানতে চাইলে জেএসএম ইট ভাটার ম্যানেজার আব্দুল আজিজ বলেন, ওয়ার্ড মেম্বার মানসি রানী আমার কাছে দুই ট্রাক্টর ইট চায় জনগণের স্বার্থে। তিনি বলেন বর্ষার কারণে রাস্তা গুলো খানা খন্দকে পরিনত হয়েছে তারজন্য আমাকে দুই গাড়ি রাবিশ ইট দেন। তখন আমি এক গাড়ি রাবিশ ইট দিয়েছি। কিন্তু বেশ কিছু দিন পার হলেও দেখা যায় তিনি রাস্তার খানা খন্দকে কোন রাবিশ ইট দেননি। তারপর আমি নিজে সেই সব স্থানে রাবিশ ইট ফেলেছি। এমন যদি হয় ইউপি সদস্য, তাহলে কি ভাবে অন্য কোন ইউপি সদস্যকে বিশ্বাস করবো আমরা।