admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ দেশ বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা পূরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র( টিটিসি ) ঠাকুরগাঁওয়ে ৩ অক্টোবর থেকে ডিসেম্বর-২০২২ খ্রিঃ ৩৬০ ঘন্টা ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর প্রথম পরিচিতি পর্ব অনুষ্ঠিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধিনে দেশের শিক্ষিত অর্ধ শিক্ষিতদের আত্ম-নির্ভরশীল করে গড়ে তুলতে ও জনশক্তি রপ্তানীর লক্ষ্যে গড়ে তুলতে স্বল্প মেয়াদী এই কোর্স এর আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শামছুর রহমান,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠাকুরগাঁও, সে সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কম্পিউটার ট্রেড ইনর্চাজ মোঃ সামিউল আলম মন্ডল( টিটিসি ঠাকুরগাঁও) ও নবাগত ছাত্র-ছাত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠ ভাবে প্রশিক্ষণ গ্রহণের দিক নির্দেশনা দেন এবং ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর অনুষ্ঠানিকভাবে শুভ উদ্ভোধন ঘোষণা করেন। কোর্সের নাম কম্পিউটার অপারেশন বেসিক কোর্স ৩ মাস মেয়াদী মোট ৩৬০ ঘন্টা ক্লাস নেওয়া হবে। আসন সংখ্যা ৩০ জনের যার প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (ণঠঢণ) কর্তৃক ষঠলংঅ লেভেল-১ আন্তর্জাতিক মানের সনদ প্রদান করা হবে।

তবে কর্তৃকপক্ষের সাথে কথা বলে জানাগেছে তাঁদের কম্পিউটার স্বল্পতা আছে ৩০জন প্রশিক্ষনার্থীর বিপরিতে ৩০টি কম্পিউটার প্রয়োজন থাকলেও আছে ১৪টি যা স্টেপ প্রকল্প থেকে দেওয়া। অত্র প্রতিষ্ঠানের কম্পিউটার ট্রেড ইনর্চাজ প্রতিজন (৩০) প্রশিক্ষণার্থীদের একক ভাবে কম্পিউটার দিতে পারলে প্রশিক্ষণ প্রদানে সহজ হত। বর্তমানে তাঁকে দুই গ্রুপে ভাগ করে হাতে কলমে প্রশিক্ষণ দিতে হচ্ছে। এবং এত গুলো প্রশিক্ষণার্থীদের বিপরিতে তিনি একাই ইন্সট্রাক্টর হিসেবে আছেন।
যা কষ্টকর বিষয় বলে মনে করছি। যথাযথ কর্তৃক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিষয়টি আমলে আনবেন। যাতে সঠিক ভাবে ছাত্র- ছাত্রীরা সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে চাকুরী করে এদেশকে সামনের এগিয়ে নিতে পারে। এবং অর্থনীতি’র চাকাকে সচল ও রেমিট্যান্স যোদ্ধা হিসেবে ভুমিকা রাখতে পারে।