admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধি, সরজমিন প্রতিবেদনঃ প্রতি বছরের ন্যায় এবারও প্রচুর পরিমাণে শীতকালীন শাক সবজি চাষ করেছেন হরিপুর উপজেলার চাষীরা। কপি ও বেগুনে যথেষ্ট লাভবান হলেও আলু পানির দামে বিক্রি করছেন। প্রথম দিকে মোটামুটি ১৭ টাকা বিক্রি করলেও এখন তা ৪ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
অধিকাংশ কৃষক বিনিয়োগ থেকে অর্ধেকের কম মূল্য পেয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে বলে জানিয়েছেন। আলু চাষীদের অন্যান্য বছরের থেকে এবার বেশি ব্যায় হয়েছে কারন কার্তিক মাসের প্রথম সপ্তাহে প্রচুর বৃষ্টিপাত হলে আগের লাগানো আলু ক্ষেত নষ্ট হওয়ায়
পুনরায় নতুন বীজ রোপন করতে হয়।
আবার নির্ধারিত মূল্যের থেকে সার বেশি মূল্যে কিনেছেন সিন্ডিকেটের দরুন। আলু চাষীরা অভিযোগ করে বলেন আমরা যখন বিক্রি করতে যাই তখন ন্যায্য দাম পাইনি না আর যখন কিনতে চাই তখন অনেক বেশি দামে কিনতে হয়। বাজার মনিটরিং যদি সঠিক ভাবে করা যেত তাহলে কৃষকেরা ঠোকার সুযোগ পেতে না।