admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০১৯ ১:২৫ অপরাহ্ণ
আজ ঠাকুরগাঁও জেলার ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী সেজে প্রক্সি দিতে আসা সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে চলাকালীন সময়ে এক জন প্রার্থীর পক্ষে প্রক্সি পরীক্ষা দিতে এসে ধরা পড়েন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের সময় তাকে চ্যালেঞ্জ করলে সে নিজের আসল পরিচয় দেন।
ভুয়া পরীক্ষার্থী দিনাজপুর নিবাসী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সহকারী প্রকৌশলী আতিকুর রহমান (২৯)। তিনি টাকার বিনিময়ে আরেকজন প্রার্থীর পরীক্ষা দিতে ঠাকুরগাঁও এসেছেন বলে স্বীকারোক্তি দেন।উপজেলা নির্বাহী অফিসার তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।