admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুন, ২০২০ ৯:২৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় কোভিড -১৯ বালিয়াডাঙ্গী উপজেলায় আজ নতুন করে ১ জন শনাক্ত। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আজ নতুন করে ১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৫১ জন,যাদের মধ্যে ৫৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ২ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সূত্র সিভিল সার্জন