admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ গত ২০/১১/২০২৩ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিভিন্ন থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য মোট ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল ও ১৩ (তের) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।
ঘটনা- ১ঃ গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মূলক অভিযান পরিচালনাকালে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানাধীন ১০নং জাবরহাট ইউপির অন্তর্গত রনশিয়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন এর বসতবাড়ীর ভিতর তল্লাশী পরিচালনা করে খাটের নিচ থেকেনেশা জাতীয় মাদক দ্রব্য ৬৫ (পয়ষট্টি) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর নাম- মোঃ দুলাল হোসেন (৩৩), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং-রনশিয়া, (১০নং জাবরহাট ইউপি), থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ঘটনা- ২ঃ হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে উক্ত থানাধীন ০১ নং গেদুড়া ইউপির আটঘরিয়া ০১ নং গেদুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিন পশ্চিম পাশ থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী ১) মোঃ কাজল আক্তার ওরফে ককটেল (১৮), পিতা-মোঃ জমশেদ চৌধুরী, ২) মোঃ সোহাগ (১৯), পিতা-মোঃ খায়রুল ইসলাম, উভয়ের সাং-মারাধর (দক্ষিনতলা), থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ঘটনা- ৩ঃ ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে উক্ত থানাধীন ঠাকুরগাঁও পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ড, আশ্রমপাড়ার টাঙ্গন ব্রীজ হতে পূর্ব দিকে জেলখানাগামী পৌরপার্ক সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ১৩ (তের) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১) মোঃ ফয়সাল আল মাজিদ মৌসুম (৩৫), পিতা-মোঃ মোজাম্মেল হোসেন, স্থায়ী সাং- হরিহরপুর, বর্তমান সাং- ইসলামবাগ (সৌদি প্রবাসী বাবুলের বাসার ভাড়াটিয়া), সদর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা-০৫ টি, পীরগঞ্জ থানা-০২ টি, বালিয়াডাঙ্গী থানা-০৯ টি, হরিপুর থানা-০১ টি, রাণীশংকৈল থানা- ০১ টি, ভূল্লী থানা-০১ টিসহ সর্বমোট ১৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর। আপনাদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৩২০-১৩৭৩০০ (পুলিশ সুপার, ঠাকুরগাঁও), ০১৩২০-১৩৮২৯৮ (কন্ট্রোল রুম ঠাকুরগাঁও)।