admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
মোছাঃ লামিয়া আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ তীব্র গরমে বিপর্যস্ত উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের জনজীবন। বর্ষা মৌসুম হলেও দেখা নেই বৃষ্টির। গেল কয়েকদিন ধরে গড় তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রায় উঠা নামা করছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সহ জেলার প্রায় সব কয়টি হাসপাতালে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছেন। অতিরিক্ত গরমে দেখা দিচ্ছে জ্বর, সর্দি কাশি সহ নানা রোগ বালাই। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
চিকিৎসকরা শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। গত এক মাসে একবারও ভিজেনি ফসলের মাঠ। বৃষ্টি না হওয়ায় কারণে ফলসলের মাঠ শুকিয়ে চৌচির হয়ে গেছে, সেচ দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে ফসলের মাঠ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা প্রচন্ড তাপদাহে কাজ করতে পারছেন না। অনেক পরিবার কোন মতে খেয়ে জীবন ধারণ করছেন।