admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মে, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টারঃ আজ ১৩ মে আনুমানিক ৩ টায় ঠাকুরগাঁও গড়েয়া রোড, পুলিশ লাইন সংলগ্ন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয়।সংবাদ লিখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায় নাই। ঘাতক ট্রাকটি ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড হতে গড়েয়া বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় আর নিহত মোটরসাইকেল চালক ঠাকুরগাঁও পুলিস লাইনের সামনে আসতে এ ঘটনা ঘটে।
ঘাতক ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির লাশটি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসেন হয়।
পুলিশ জানান নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে জানা যায় এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে ট্রাকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সড়ক দুর্ঘ-ট-নায় মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলের নাম্বারটা ছাড়া ঐ মুহুর্তে নিহতর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মাথায় অংশ চাকায় পিষ্ঠ হওয়ায় গোলা থেকে চেনা বা বুঝার অবস্থায় ছিলো না। এলাকার উপস্থিত পথচারী বলেন রাস্তায় অটো রিক্সাগুলো এলোপাথাড়ি ভাবে চলাচল করে, তাঁরা নিয়মকানুণ মানে না প্রতিযোগিতা করে দুই লাইন তিন লাইনে চালায় এতে দুর্ঘটনার কারণ হতে পারে। অনেকে বলেন ঠাকুরগাঁও ট্রাফিক আইন ভেঙ্গে পড়েছে।