হোম
আন্তর্জাতিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগের চিঠিতে যা লিখেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল।টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র যদিও টিউলিপ সিদ্দিক বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি আপনি যে আস্থা দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মন্ত্রিপরিষদের মানদণ্ড-বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস, আমার অনুরোধে সাড়া দিয়ে দ্রুততা ও এই বিষয়টি পর্যালোচনা করেছেন। তিনি আমাকে আমার বর্তমান ও অতীতের আর্থিক পরিস্থিতি এবং বসবাসের ব্যবস্থাসম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ দিয়েছেন। তার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আমার অনুরোধে সাড়া দিয়ে মন্ত্রিত্বের মানদণ্ডবিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা যে দ্রুততা ও পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছেন এবং আমার বর্তমান ও অতীতের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনযাপনের পুরো বৃত্তান্ত তুলে ধরার সুযোগ দিয়েছেন, সে জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আপনি জানেন, স্যার লরি এই বিষয়ে গভীর পর্যালোচনা শেষে নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিপরিষদের আচরণবিধি লঙ্ঘন করিনি। তিনি উল্লেখ করেছেন যে আমার মালিকানাধীন বা ব্যবহৃত সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়েই অনৈতিকতার প্রমাণ পাওয়া যায়নি কিংবা আমার সম্পদ বৈধ উপায় ব্যতীত অন্য কোনো উৎস থেকে এসেছে, এমন কোনো প্রমাণ প্রমাণ নেই। আমার পারিবারিক সম্পর্ক প্রকাশ্য বিষয়। মন্ত্রী হয়ে আমি সরকারের কাছে আমার সম্পর্ক ও ব্যক্তিগত স্বার্থের বিস্তারিত তথ্য প্রদান করেছি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমাকে ঘোষণায় উল্লেখ করার পরামর্শ দেয়া হয়েছিল যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ সংক্রান্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখার নির্দেশনা দেওয়া হয়। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে, এসব বিষয়ে আমি সর্বদা স্বচ্ছ থেকেছি এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করেছি। তবে, এটি পরিষ্কার যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব পালন সরকারের কাজ থেকে মনোযোগ সরিয়ে নিয়ে যেতে পারে। এই লেবার সরকারের প্রতি এবং তার জাতীয় পুনর্গঠন ও রূপান্তরের কর্মসূচির প্রতি আমার গভীর আনুগত্য রয়েছে এবং থাকবে। তাই আমি আমার মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনার সরকারে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও পেছনের সারি থেকে যেভাবে পারি সমর্থন দিয়ে যাবো।

শুভ কামনা,

টিউলিপ সিদ্দিক, এমপি

টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেইট আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, যে আসনটি প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আসন হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের লাগোয়া। মন্ত্রী হিসাবে টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের আর্থিক বাজারে দুর্নীতি মোকাবেলা করা। গত মাসে তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগের তদন্তে নাম প্রকাশ করা হয়। তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের প্রধান। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যেতে বাধ্য হন।

লন্ডনে তার খালার সহযোগীদের সাথে সম্পর্কিত সম্পত্তি ব্যবহারের কারণে সিদ্দিক তীব্র তদন্তের মুখোমুখি হয়েছেন।
টিউলিপ সিদ্দিক জোর দিয়ে বলছেন যে তিনি কোনও ভুল করেননি, কিন্তু প্রধানমন্ত্রীকে রক্ষণশীল নেতা কেমি ব্যাডেনোচের কাছ থেকে তাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানানো হয়েছে। টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র গ্রহণ করে এক চিঠিতে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, তিনি অত্যন্ত দুঃখের সাথে এটি গ্রহণ করছেন এবং মন্ত্রী হিসাবে কাজের প্রতি তার নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেছেন, তার জন্য ‘দরজা খোলা রয়েছে।।

প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, স্যার লরি ম্যাগনাস তাকে নিশ্চিত করেছেন যে, তিনি মন্ত্রী হিসাবে নীতিমালার কোন লঙ্ঘন দেখতে পাননি এবং অর্থনৈতিক দিক থেকেও তার (টিউলিপ সিদ্দিকের) দিক থেকে কোন অন্যায্যতার প্রমাণ পান নি। ব্রিটেনের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড সংক্রান্ত স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছেন যে তিনি সিদ্দিকের সাথে সম্পর্কিত অন্যায্যতার কোনও প্রমাণ সনাক্ত করতে পারেননি। কিন্তু তিনি বলেন, এটা দুঃখজনক যে সিদ্দিক তার ঘনিষ্ঠ পরিবারের বাংলাদেশের সাথে সম্পর্কের “সম্ভাব্য সুনাম ঝুঁকি সম্পর্কে ততটা সতর্ক ছিলেন না। কয়েকদিন আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে যেখানে মা, ভাই-বোন ও খালা শেখ হাসিনার সাথে টিউলিপ সিদ্দিককেও অভিযুক্ত করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তারা পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নিয়েছিলেন। টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র বলেছেন, ”এসব অভিযোগের পক্ষে কোন তথ্যপ্রমাণ তুলে ধরা হয়নি। এই বিষয়ে টিউলিপ সিদ্দিকের সাথে কেউ কখনো যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ পুরোপুরি নাকচ করছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 22 hours আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 22 hours আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 1 day আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 1 day আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 2 days আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক