admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ হঠাৎ ঝড়ের পরে বিভিন্ন স্থানে বিদ্যুৎ এর তার ছিড়ে যায়, কিন্তু বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারনে করুন মৃত্যু হলো দুই জন ব্যক্তির। আজ সকালে ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণ পুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে গতকাল ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন
অন্যদিকে, হরিণাকুণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃতঃ আজমত আলীর ছেলে আব্দুর রাজ্জাক বিছিন্ন সংযোগ গুছিয়ে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। স্থানীয় জনগণ জানান, গতকাল রাতের ঝড়ে বিদ্যুৎ এর খুটি থেকে তার বিচ্ছিন্ন হয়ে মাঠে পড়ে থাকায় এই দূর্ঘটনা ঘটে।
এই ঘটনায় এলাকাবাসী দোষারোপ করছেন বিদ্যুৎ বিভাগকে, কারন ঝড়ের পরে তারা বিদ্যুৎ এর তার চেক না করে বিদ্যুৎ প্রবাহিত করেছেন। আরো অভিযোগ করে বলেন, বিচ্ছিন্ন সংযোগে বিষয়ে তাদেরকে অবিহিত করলেও তারা আসেনি।
এব্যাপারে ঝিনাইদহ পল্লী বিদুৎতের জি এম মোঃ ইছাহাক আলীর সাথে যোগাযোগ করতে মোবাইলে ফোন দিয়েও পাওয়া যায়নি। উল্লেখ্য, কিছুদিন পূর্বেও বিদ্যুৎ এর খুটিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটি গরিব কৃষকরে দুই গরু মারা যায়।
এই মৃত্যু কি শুধুমাত্র দুর্ঘটনা?