admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মে, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় শুধু রক্ত দিয়েই থামেনি নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাবের এক ঝাঁক তরুণ।
ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে নগরকান্দা কাশফুল উলূম মাদরাসায় ৫টি সিলিং ফ্যান বিতরণ করেন তারা। এ মাদরাসায় ৮টি সিলিং ফ্যানের প্রয়োজন রয়েছে, নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাব প্রথম ধাপে ৫টি ফ্যানের ব্যবস্থা করে দিবে বলে কথা দিয়েছিলো, যার পরিপ্রেক্ষিতে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যদের প্রচেষ্টায় তা বাস্তবায়ন হলো। বাকি ৩টা ফ্যান খুব দ্রুতই পৌঁছে দেয়া সম্ভব হবে বলে জানান তারা।
এদিকে এ সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, আমাদের এই কার্যক্রমের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা সবার সহযোগিতা কবুল করুন। তবে দীর্ঘদিন যাবৎ নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা মুমূর্ষু রোগীদের ব্লাড সরবরাহ করে আসছে। দূরদূরান্তে ছুটে চলছে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোর জন্য।
এছাড়াও শীতের মৌসুমে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের মাঝে হাজির হয় এ ক্লাবের সদস্যরা। সর্বোপরি নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাড সব ধরনের সেবা মূলক কাজে অংশ গ্রহণ করছে তা প্রশংসার দাবীদার।