মনসুর আহমেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তরিুণ্যে বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় করনীয় বিষয়ক ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই কর্মসূচীর আয়োজন করে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা মুাক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা মহিলা দলের আহবায়ক কুলসুম বেগম,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পীরগঞ্জ স্টেশন আফিসার গোলাম মোস্তফা প্রমূখ। পরে র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষনিক করনীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।