হোম
রাজশাহী

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।

এনামুল হক,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

নওগাঁর সাপাহার উপজেলার ৫ নম্বর পাতাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় শুরু করেছেন। তাঁদের মধ্যে পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমানের তৎপরতা স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন আনিসুর রহমান। এসব কর্মসূচিতে তিনি স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও নাগরিক সুবিধার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা জানিয়ে সমর্থন চাইছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পাতাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বলদিয়াঘাট ব্রিজ এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান। সভায় আনিসুর রহমান বলেন, বিএনপির মনোনয়ন পেলে পাতাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি। দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। পাশাপাশি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আনিসুর রহমান আরও বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই মানুষের সেবা করার জন্য। নির্বাচিত হলে পাতাড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব। একটি সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাতাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম এবং পাতাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। পাতাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল আলমের সঞ্চালনায় সভায় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরেন। আনিসুর রহমান তাঁদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতে এসব বিষয়ে কাজ করার আশ্বাস দেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকেন্দ্রিক আলোচনা বাড়ছে। এর মধ্যে আনিসুর রহমানের ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি তাঁর নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের বিষয়টি সামনে এনেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।
রাজশাহী 2 hours আগে

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার।
ঢাকা 7 hours আগে

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত।
দুর্ঘটনা 19 hours আগে

যশোরে ড্রাগন ও পেয়ার চাষে ব্যাপক সাফল্য।
অর্থনীতি 21 hours আগে

বৃষ্টি নেই, তেলের দাম বেশি,পার্বতীপুরে আমন চাষে ফলন বিপর্যয়ের আশঙ্কা।
অর্থনীতি 2 days আগে

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির
অপরাধ 2 days আগে

চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত।
রংপুর 2 days আগে

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ,এলাকায় চাঞ্চল্য।
দুর্ঘটনা 2 days আগে

দালাল চক্রের ফাঁদে আদমদীঘি থানা ওসির ইশারায় বিচারের নামে চলছে
আইন-বিচার 2 days আগে

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক