admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২০ ১২:৫৯ পূর্বাহ্ণ
হারুন উর রশিদ বাবু, রংপুর ব্যুরো অফিস রংপুরঃ জনগনকে নিয়ে কটুক্তিকারী মেয়রই রংপুর মহানগরে জলাবদ্ধতার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব তুষার কান্তি মন্ডল, তিনি রংপুর মহানগরীতে টানা ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রংপুর মহানগর ২৪নং ওয়ার্ডের তাতীপাড়ায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে জেলা প্রশাসন রংপুর এর পক্ষ থেকে শুকনো খাবার ও অন্যান্য সাহায্য সামগ্রী বিতরণ করার সময় উপরোক্ত মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রংপুর মহানগর জনগনের ভোটে নির্বাচিত মেয়র হয়ে সেই জনগনকেই বলেন রংপুর মানুষের নেচার ভালোনা! এটা দুঃখজনক। তুষার কান্তি মন্ডল মেয়রের এমন কটুক্তির তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জনগনের সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী জানান’ নয়তো রংপুরের জনগন পরবর্তীতে এর যোগ্য জবাব দিবে।
জেলা প্রশাসনের পক্ষে এডিসি জেনারেল (সার্বিক) এবং রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব তুষার কান্তি মন্ডল ত্রান বিতরন করেন। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক সোমবার নগরীর বিভিন্ন জলাবদ্ধ স্থান ও আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় রংপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য মোট ৫০০ প্যাকেট ও ৮ টি উপজেলার জন্য মোট ৮০০ প্যাকেট ত্রাণসামগ্রী জেলা প্রশাসন রংপুর এর পক্ষ থেকে উপবরাদ্দ দেওয়া হয়। নগরীর ৩৩ টি ওয়ার্ডের বিভিন্ন বিদ্যালয়সমূহকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ আশ্রয়কেন্দ্রসমূহে বসবাসরতদের জন্য খাবার সরবরাহের সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান। ত্রান বিতরনে আরও উপস্থিত ছিলেন, জেলা ত্রান কর্মকর্তা, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নিধুরাম অধিকারী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান ময়না, সাবেক সদস্য আবু শাদাৎ মোঃ শাওন, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল করিম ডলার, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃগনি দুলাল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, রংপুর মহানগর উন্নয়ন ফোরাম এর সাংগঠনিক সম্পাদক এমকে হাসান লাট্টু, প্রচার সম্পাদক সজিত কুমার সরকার, দপ্তর সম্পাদক মিঞা মোঃ সুজন, উপ-প্রচার সম্পাদক নুর আমিন প্রমুখ।