admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২০ ৭:১৪ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতানঃ ছাত্র সহ একই দিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়।ঠাকুরগাঁও সদর উপজেলায় ১০ মার্চ মঙ্গলবার বিকালের পর এসব ঘটনা ঘটে। এদের মধ্যে একজনকে কুপিয়ে হত্যা, একজন সড়ক দুর্ঘনায় নিহত এবং অপরজন গলায় ফাস দিয়ে মৃত্যুবরণ করেছেন ঠাকুরগাঁওয়ে সামশুল আলম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার শিবগঞ্জ-চিকনডোবা এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সামশুল হক সদর উপজেলার শিবগঞ্জ-শীববাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে আম বাগানের ভেতর একটি মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।এদিকে দ্রুতগামী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে মিলন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিলন জেলার সদর উপজেলার দক্ষিণ সালন্দর (পূর্ব শান্তিনগর) মহল্লার মৃত মনতাজ আলীর ছেলে ও পেশায় একজন ইলেকট্রিক মেকানিক।স্থানীয়দের বরাতে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, সন্ধ্যায় মিলন মোটরসাইকেলযোগে কালিতলা থেকে শহরের দিকে আসছিল। পথিমধ্যে পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মিলন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও ঠাকুরগাঁওয়ের বড়গাঁওয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁসি দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের কে কে বাড়ী সরকার পাড়া গ্রামের বাসিন্দা শামসুদ্দীন মাষ্টারের পালিত ছেলে মোঃ আলী মনছুর শাকিল(১৫)