হোম
নির্বাচিত কলাম

চান্দগাঁও–বোয়ালখালীতে নৌকার মাঝি কে হতে যাচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ চট্টগ্রাম–৮(চান্দগাঁও–বোয়ালখালী) আসনের সংসদ সদস্য প্রয়াত মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পর এই আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটিতে আগামী তিন মাসের মধ্যে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি মাঈনুদ্দিন খান বাদল নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তিনি বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি।
মাত্র ১ বছরের মাথায় ২০১৯ সালের ১৬ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
তিনি ৩ বছরের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। আগামী তিন মাসের মধ্যে আবারো এই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এস এম আবুল কালাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং বিএনএফ–এর সাবেক এমপি আবুল কালাম আজাদ।
উপ নির্বাচনের ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, দলের সভানেত্রীর (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সিদ্ধান্তই চূড়ান্ত। দলের সভানেত্রী আমাকে ২০০৮ সালে এবং ২০১৪ সালে এই আসন (চট্টগ্রাম–৮) থেকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু মহাজোটের কারণে পরবর্তীতে সভানেত্রীর সিদ্ধান্তে ছেড়ে দিয়েছি। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ১০ বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে রেখেছেন–চট্টগ্রামের উন্নয়নের জন্য। এখন উপ নির্বাচনে যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো। এই ক্ষেত্রে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। আমার জীবন–যৌবন এই এলাকার জনগণের সাথেই কেটেছে। এলাকার জনগণের সুখে–দুঃখে সব সময় পাশে ছিলাম।
সিডিএতে ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ ওয়ার্ডের অনেক উন্নয়ন করেছি। আমাদের পুরো পরিবার এই এলাকার মানুষের জন্য কাজ করে। এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে।
উপ নির্বাচনে মনোনয়নের ব্যাপারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, মনোনয়ন দেয়া হচ্ছে–দলের ব্যাপারে। চট্টগ্রাম–৮আসনের সবচেয়ে বেশি ভোট হচ্ছে নগরীর অংশে (চান্দগাঁও–মোহরা–পাঁচলাইশ)। আমি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হিসেবে যদি দল বিবেচনা করে তাহলে আমি নির্বাচন করবো।
আমি মেয়র থাকা অবস্থায় এই আসনের নগরীর অংশের ব্যাপক উন্নয়ন করেছি। এলাকার প্রতিটি ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড–পাড়া–মহল্লায় প্রতিনিয়ত নানান রাজনৈতিক–সামাজিক–ধর্মীয় ও ক্রীড়ার কর্মসূচিতে অংশ নিয়েছি।
এক সময় এটি বোয়ালখালীর আসন বলা হলেও এখন এটি আর নেই। বোয়ালখালীর একটি ইউনিয়ন রাঙ্গুনিয়া সংসদীয় আসনে চলে গেছে। নগরীর চান্দগাঁও–মোহরা–পাঁচলাইশ–মোহাম্মদপুরের বৃহৎ একটি অংশ নিয়ে চট্টগ্রাম–৮। এখন মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু বিবেচনা করে যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো।
এস এম আবুল কালাম বলেন, এটা আমার আসন। আমি এই আসন থেকে নির্বাচন করবো। এই আসনের আমি দাবিদার। এখন আওয়ামী লীগ ক্ষমতায় বলে অনেকেই মনোনয়ন চাইবে। আমি ২০০৮ সালে মনোনয়ন চেয়েছিলাম। তখন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, ‘তোমাকে অন্য জায়গায় প্রোভাইট করবো।’ পরবর্তীতে আমাকে রাষ্ট্রদূত করেছেন। ২০১৮ সালের নির্বাচনে আমি কুয়েতে ছিলাম।সেখান থেকে এসে আর মনোনয়ন চাইতে পারিনি। এই আসন থেকে আমি ১৯৮৬ সালে এবং ২০০১ সালে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছি। ২০০১ সালে আমি ২০ হাজার ভোটের ব্যবধানে হেরেছি। আমি সারা জীবন এই আসনের জনগণের সুখে–দুঃখে ছিলাম। আমি এই এলাকার সন্তান। দলের দুর্দিনে এই এলাকায় নেতাকর্মীদের সাথে আমিই ছিলাম। এখন সামনে উপ নির্বাচন হবে। আমি এই আসনে মনোনয়ন চাইব।
এদিকে চট্টগ্রাম–৮ আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি বলেন, আমার বাড়ি বোয়ালখালী, শহরের বাড়ি পাঁচলাইশ। দুইদিকেই আমি এই সংসদীয় আসনের নাগরিক। আমি স্কুল জীবন থেকে বোয়ালখালী, পাঁচলাইশ–চান্দগাঁও সহ চট্টগ্রামের মানুষের নাগরিক সুযোগ–সুবিধার দাবিতে আন্দোলন–সংগ্রামে সব সময় সক্রিয়ভাবে মাঠে ছিলাম। এখন সময়ের সাথে পরিবর্তন দরকার। মানুষের নাগরিক–সুযোগ–সুবিধা বৃদ্ধি করতে হবে। এ জন্য কাজ করার মানসিকতা দরকার।
এই অঞ্চলের মানুষের কালুরঘাট সেতুসহ অনেক নাগরিক চাহিদা রয়েছে। এইগুলো পূরণ করার মত যোগ্য প্রার্থী দরকার। আমি নির্বাচিত হলে এই এলাকার নাগরিক সুযোগ–সুবিধাগুলো নিশ্চিত করবো। আমি মেয়র নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলাম। দল থেকে মনোনয়ন দেয়নি। তাই নির্বাচন করিনি। এখন উপ নির্বাচনে মনোনয়ন চাইব।
আওয়ামীলীগের প্রার্থী ছাড়াও এই আসনে আওয়ামী লীগের নৌকা নিয়ে সংসদ সদস্য হতে চান বিএনএফ–এর সাবেক এমপি আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী আমাকে একবার সুযোগ দিয়েছেন। আমি এমপি হয়েছি। এবার যেহেতু আমার এলাকায় (বোয়ালখালীতে) উপ নির্বাচন হবে– আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে মনোনয়ন চাইবো। প্রয়োজনে আমাকে যদি নৌকা নিয়ে নির্বাচন করতে বলে আমি দল ছাড়া নৌকা নিয়ে নির্বাচন করবো। উল্লেখ্য, চট্টগ্রাম–৮ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম গোমদনন্ডী, পূর্ব গোমদন্ডী।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 6 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক