admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৮ অপরাহ্ণ
মোঃ সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফেরদৌসি বেগমর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দূর্ণীতির অভিযোগ উঠেছে। বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার কার্ড করে দেওয়ার নামে প্রতিজনের কাছ থেকে ৫ হাজার টাকা করে বাধ্যতা মূলক ভাবে আদায় করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।
তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন লাভ হয়নি বলে অভিযোগকারী মাইনুল ইসলামের তথ্যে জানা যায়। সরজমিনে পাওয়া তথ্যমতে, ইউপি সদস্য ফেরদৌসি অসহায় গরীব খেটে খাওয়া মানুষের কাছ থেকে বিভিন্ন ভাতা কার্ড্ করে দিয়ে অল্প সময়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বসেছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি। ইউনিয়ন চেয়ারম্যান মোঃবেনাউল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস অভিযোগের সত্যতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তারের দপ্তরে প্রেরণ করেন।
কিন্তু অজ্ঞাত কারনে সেখান থেকে ফেরদৌসি মেম্বারের বিরুদ্ধে আনিত অভিযোগের ফাইল জমা দেওয়ার পরেও তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তার কার্য্ক্রমে হতাশ হয়েছে এলাকার সর্ব্স্তরের মানুষ। শিবনগর পশ্চিমপাড়ার ভুক্তভোগী হাজেরা বেগম জানান, ফেরদৌসি ,মেম্বার আমার কাছে ৪৮০০ টাকা নিয়েছে। আমার ব্রেন টিউমার তার অনেক হাত পা ধরেছি টাকা ছাড়া বই দেয়নি। আরেক ভূক্তভোগি প্রতিবন্ধি আব্দুল হকের স্ত্রী জানান, মেম্বারকে সাড়ে চার হাজার টাকা দিয়েছি আমার কাছে আরো ৫’শত টাকা দাবি। ভূক্তভোগি প্রতিবন্ধি জিল্লুর রহমানের মেয়ে সুলেখা জানায়, তার বাবার প্রতিবন্ধি ভাতার কার্ড্ করার জন্য ফেরদৌসি মেম্বারকে আড়াই হাজার দিয়েছি পাঁচ হাজার টাকা না দিলে প্রতিবন্ধি ভাতার বই দিবেনা।
শিবনারায়নপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলামের কাছ থেকে দুই বছর আগে সাড়ে চার হাজার টাকা নিয়ে এখন পর্য্ন্ত বই না দিয়ে হয়রান করছে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে ইউএনও মহোদয় বরাবরে নোট দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্ম্কর্তা মো. সাকিব-আল রাব্বি ফেরদৌসি মেম্বারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।