admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
কামরুল ইসলাম চট্টগ্রামঃ চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত লোহাগাড়া থানার অন্তর গত চুনতী ইউনিয়নের হাইওয়ে সড়কে প্রতিদিন গড়ছে সড়ক দূর্ঘটনা এই দূর্ঘটনা প্রতিরোধ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন দোহাজারী হাইওয়ে থানা হাইওয়ে সড়ক কে নিরাপদ করতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ এরফান সহ তার অধিনস্থ অফিসার বৃদ্ধ তবুও চালকরা সচেতন না হওয়ার কারণে প্রতিধিন ঘটছে সড়ক দূর্ঘটনা প্রতিদিন মৃত্যু ও পঙ্গু হয়ে ঘরে ফিরছে নিরপরাধ যাত্রী।
জুম্মা বার সকাল ৯ টা ৩০ মিনিটে টেকনাফ থেকে আশা শুটকি মাছ ভর্তি ১ টি ট্রাক চট্টগ্রাম থেকে বেপরোয়া গতিতে আশা আরেকটি ট্রাক জাইল্লা চেকপোষ্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে গেলে মাল বাহি ট্রকটি রাস্তা থেকে নিচে নামায় দিলে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এতে করে কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি। ড্রাইভারের সাথে কথা বললে ড্রাইভার বলেন গাড়ি এবং কিছু মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।