হোম
অর্থনীতি

ঘূর্ণিঝড় আম্পান ও করোনা ভাইরাস আর লকডাউনয়ের কারনে আম চাষীদের মাথায় হাত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ মে, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ

BD-mango-drop-for ampan-mknewsbd

ফাইল ছবি

ঘূর্ণিঝড় আম্পান ও করোনা ভাইরাস আর লকডাউনয়ের কারনে আম চাষীদের মাথায় হাত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত অনুযায়ী, দেশটিতে মোট গড় আম উৎপাদন হয় ১২ লাখ টন। আমের অঞ্চল হিসেবে প্রসিদ্ধ রাজশাহীর আম উৎপাদনকারীরা এ বছরের প্রথম থেকেই বৈরি আবহাওয়ায় উৎপাদন কমে যাওয়ার আশংকা প্রকাশ করছিলেন। এরপর করোনা পরিস্থতিতে যানবাহনের অভাবে পাইকারি ক্রেতা না থাকায় আমের বাজারজাতকরণ নিয়েও যথেষ্ট চিন্তিত ছিলেন তারা। মে মাসের শেষে আম পাড়ার মৌসুম শুরু হবার আগে আমের বাজারজাতকরণে সরকারের গৃহীত নানান পদক্ষেপে তারা যখন আবার আশাবাদী হয়ে উঠছিলেন, সেই মুহূর্তে বৃহস্পতিবার তাদের আম বাগানগুলো ঘূর্ণিঝড় আম্পানের কবলে পড়ল।

আম

করোনার লকডাউনের মধ্যে ঝড়ে ঝরে পড়া আম বিক্রি করার কোন জায়গা না থাকায়, আম উৎপাদনকারীরা বলছেন চলতি মৌসুমে আম নিয়ে তাদের শেষ আশাটুকুও ধূলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় আম্পান দেশের উপকুলীয় অঞ্চলের সাতক্ষীরাতে ঘন্টায় ১৫১ কিলোমিটার বেগে আঘাত হানার পর দুর্বল হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং রাজশাহী অঞ্চলে ঘন্টায় ৫৯ কিলোমিটার বেগে আঘাত হেনেছে।

সরকারের কৃষি সম্প্রসারণ বিভাগ বলেছেন সারাদেশের মোট আম বাগানের ১০ শতাংশ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সাতক্ষীরাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কিন্তু বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের আম উৎপাদনকারীরা বলছেন, ঝড়ে তাদের বাগানগুলোতে অর্ধেকেরও বেশি আম ঝরে গেছে। এমনকি অনেক আম গাছ উপড়ে গেছে। ঝরে পড়া আমের খানিকটা অংশ স্থানীয় ব্যবসায়ীরা এক টাকা কেজি দরে কিনে নিয়ে গেলেও, বেশিরভাগ আম কুড়িয়ে নিতেও কেউ আসে নি, বাগানেই পড়ে থেকেই আম নষ্ট হচ্ছে। আম উৎপাদনকারীরা দাবি করেছেন, সরকার যদি তড়িৎ গতিতে ফল প্রক্রিয়াজাতকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঝরে পড়া আমগুলো কিনে নেয়ার ব্যবস্থা করতে পারে তাহলে তাদের দুর্দশা কিছুটা হলেও কমবে।

সরকারের কৃষি সম্প্রসারণ বিভাগ বলেছেন সারাদেশের মোট আম বাগানের ১০ শতাংশ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে পড়া আম বিক্রি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন আম উৎপাদনকারীদের দাবির উত্তরে বলেছেন, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে স্থানীয় প্রশাসন একটি স্থান নির্বাচন করে আম উৎপাদনকারীদের আহ্বান জানাতে পারে সেখানে ঝরে পড়া আম নিয়ে যেতে এবং ফল প্রক্রিয়াজাতকারী শিল্পগুলোকে সেখানে ডাকতে পারে সেই আমগুলো কিনে নেবার জন্য।

বাজারে আম নিয়ে যাচ্ছেন আম চাষী

প্রায়ই ঝড়ে আম পড়ে। ঝরে পড়া আম কেনার জন্য কাউকে পাওয়া যায় না। কিন্তু এই আমগুলোর যথেষ্ট খাদ্যমান আছে। এ আমগুলোর ভাল ব্যবহার কীভাবে হতে পারে সে বিষয়ে সরকারের একটি নির্দিষ্ট নীতি থাকা উচিৎ,” বলছেন ড. ড. সরফ উদ্দিন। ড. সরফ উদ্দিন গত এক দশকের বেশি সময় ধরে আম গবেষণায় নিয়োজিত এবং রাজশাহীতে তার নিজস্ব আম বাগান গড়ে তুলেছেন। তিনি জানিয়েছেন, তার বাগানের সম্ভাব্য মোট ১২ টন আমের মধ্যে প্রায় দুই টন আম ঝড়ে পড়ে গেছে।

রাজশাহীর বাঘা উপজেলার আম উৎপাদনকারী আনোয়ার হোসেন পলাশ বলছিলেন, “ঝড়ের তান্ডব দেখার পর আমার মাথা কাজ করছে না। কোন কিছুই সঠিকভাবে চিন্তা করতে পারছি না। তিনি জানিয়েছেন, তার ১৩ একরের আম বাগানে অন্তত ৬০০ মণ আম হতো। ঝড়ে ৪০০ মণের মত আম পড়ে গেছে। ঝরে পড়া আমের বেশিরভাগই ছিল ফজলি ও আশ্বিনা জাতের।
আমাদের এখানে প্রথা আছে যে আম গাছে থাকা অবস্থায় বাগান মালিক ছাড়া অন্য কেউ আম পেড়ে খাবে না। কিন্তু প্রাকৃতিকভাবে ঝরে পড়া আম বাগান মালিক কখনো তাকিয়েও দেখবে না। আম্পানে ঝরা আমের অল্প কিছু স্থানীয়দের কেউ কেউ কুড়িয়ে নিয়ে ব্যবসায়ীদের কাছে বেচে দিয়েছে।

তারপরও বাগানে অনেক আম পড়ে আছে। সেগুলো কুড়ানোরও কেউ নেই, কেনারও নেই। করোনার মধ্যে কেউ তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না, পরিবহনও সেরকম মিলছে না। সব মিলিয়ে মাথায় হাত পড়েছে আমাদের, বল ছিলেন আনোয়ার হোসেন পলাশ। তিনি জানিয়েছেন, বাগান থেকে ব্যবসায়ীরা ঝরে পড়া যেসব আম সংগ্রহ করেছেন এক টাকা কেজি দরে, স্থানীয় বাজারে সেগুলো বিক্রি হচ্ছে পাঁচ টাকা থেকে ২০ টাকা কেজি দরে। অথচ স্বাভাবিক সময়ে আমগুলো পাকার পর বাজারে নিতে পারলে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতো।

আমের উৎপাদন ও বাজারজাতকরণের সমস্যা চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আম উৎপাদনকারীদের নেতা ইসমাইল খান জানিয়েছেন, এ বছর করোনা পরিস্থিতির মধ্যে আমের ব্যবসা কেমন করে হবে সে বিষয়ে কোন পরিষ্কার ধারণা কারোর না থাকাতে, অনেকে আম গাছের পরিচর্যা করা থেকে বিরত ছিলেন। গাছগুলোতে আম প্রাকৃতিকভাবেই বড় হচ্ছিল।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে যখন গাছে মুকুল আসছিল তখন কয়েকবার বৃষ্টি হওয়াতে অনেক মুকুল ঝরে পড়েছিল। আবার মার্চের মাঝামাঝিতে যখন ফল ধরতে শুরু করল, তখন দরকার ছিল প্রচণ্ড গরমের, কিন্তু তখনও রাতে ঠাণ্ডা পড়ত, কুয়াশা ঝরত। এতে করে এবার ফলন কমে গেছে,” বলেন ইসমাইল খান। চাঁপাইনবাবগঞ্জের আম গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ড. মোশাররফ হোসেন বলেছেন এবার অন্তত ২০ ভাগ ফলন কমে গেছে বৈরি আবহাওয়ার কারণে। এবছর গ্রীষ্ম এসেছে দেরিতে। প্রলম্বিত শীতের শেষভাগে আবার কয়েকবার বৃষ্টি হয়েছে। এতে করেই ফলন কমেছে, তিনি বলেন এবং যোগ করেন যে, আমের মৌসুমও দুই সপ্তাহ পিছিয়ে গেছে দেরিতে গ্রীষ্ম আসার কারণে।স্থানীয় প্রশাসনগুলো নির্ধারণ করেছিল, ১৫ মে থেকে আম পাড়া শুরু হবে। কিন্তু ঐ সময়ে অধিকাংশ আম উৎপাদনকারী আম পাড়া শুরু করতে পারেননি। তারা বলেছেন, মে মাসের শেষের কয়েক দিনের আগে আম পাড়া শুরু করা যাবে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক