admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২০ ৩:২৫ অপরাহ্ণ
ঘটনাস্থলে র্যাবের তদন্ত টিম ওসি প্রদীপ ও লিয়াকত এবং নন্দ দুলালকে নিয়ে। ৩১ জুলাই টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা স্থলে নেয়া হয়েছে ওই ঘটনায় অভিযুক্ত মূল তিন আসামি ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে। শুক্রবার (২১আগষ্ট) দুপুরে মামলায় র্যাবের তদন্তকারী কর্মকর্তা খাইরুল ইসলাম এই তিন আসামিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ চেকপয়েন্টে মেজর সিনহার হত্যার ঘটনাস্থলে নিয়ে যান।
র্যাবের তদন্তদল ঘটনাস্থলে সামীদের নিয়ে এই পর্যন্ত পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করছেন। আসামীদের এখন টেকনাফ বাহরছরা সিনহা হত্যার ঘটনাস্থলে আছেন র্যাবের তদন্ত টিম। এই হত্যাকাণ্ডের ঘটনায় সিনহার বড় বোনের দায়ের করা মামলায় এই পর্যন্ত ১৩ জন আসামি গ্রেফতার হয়েছেন। তদন্তকারী সংস্থা র্যাবের আবেদনের প্রেক্ষিতে প্রত্যেক আসামীদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইতোমধ্যেই সাত জনের