হোম
নির্বাচিত কলাম

গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রধান কার্যালয়ে গরুর গাড়ি শিল্পকর্ম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,স্টাফ রিপোর্টারঃ গরুর গাড়ি হলো দুই চাকাবিশিষ্ট গরু বা বলদে টানা একপ্রকার যান বিশেষ। এই যানে সাধারণত একটি মাত্র অক্ষের সাথে চাকা দুটি যুক্ত থাকে। সামনের দিকে একটি জোয়ালের সাথে দুটি গরু বা বলদ জুতে এই গাড়ি টানা হয়। সাধারণত চালক বসেন গাড়ির সামনের দিকে। গ্রাম বাংলার এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম গরুর গাড়ি। নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটছে, হারিয়ে যাচ্ছে অতীতের এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ধরতে গেলে বর্তমানে এটি বিলুপ্তির পথে। তবে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে উন্নয়ন সংস্থা ইএসডিও নিয়েছে ব্যতিক্রমি উদ্যোগ। সংস্থার প্রধান কার্যালয়ের সামনে গরুর গাড়িতে মাল পরিবহনের একটি শিল্পকর্ম বানানো হয়েছে। এছাড়াও কার্যালয়ের দেয়ালে বাঙ্গালীর ইতিহাঁস-ঐতিহ্যের আরও হাজারও শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। একসময় কৃষি ফসল ও মানুষ বহনের জনপ্রিয় বাহন ছিল এটি। মালপত্র পরিবহনে গরুর গাড়ি ছিল একামাত্র পরিবহন। গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। নব্যপ্রস্তর যুগের সময় থেকেই মানুষ এই যানটি ব্যবহারে করে আসছে। সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন শুরু হয় খ্রিস্টর জন্মের ১ হাজার ৬শ থেকে ১ হাজার ৫শ বছর আগে। সেখান থেকে ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রত্যন্ত এলাকায় দু-একটি গাড়ি চোঁখে পড়লেও শহরাঞ্চলে একেবারেই দেখা যায় না। সে কারনে শহরের ছেলে মেয়েরা দূরের কথা, বর্তমানে গ্রামের ছেলে-মেয়েরাও গরুর গাড়ি শব্দটির সঙ্গে পরিচিত নয়। ২ যুগ আগেও গ্রামাঞ্চলে গরুর গাড়ি ছাড়া বিয়ে কল্পনা করা যেত না। বরপক্ষের লোকজন ১০ থেকে ১২টি গরুর গাড়ি সাজিয়ে বরযাত্রী যেত। সে সময় যেসব পরিবারে গরুর গাড়ি ছিল, তাদের কদর ছিল বেশি। গরুর গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল। সেই চালককে উদ্দেশ্য করে রচিত হয়েছে “ওকি গাড়িয়াল ভাই” কিংবা ‘আস্তে বোলাও গাড়ি. আরেক নজর দেখিয়া ন্যাও, মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল” এরকম যুগান্তকারী সব ভাওয়াইয়া গান। সাংস্কৃতিক কর্মী অনুপম মনি বলেন, শহরের গোবিন্দরস্থ ইএসডিও’র প্রধান কার্যালয়ে গরুর গাড়ির শিল্পকর্মটি প্রশংসার দাবিদার। কারণ বর্তমানে নানা ধরনের মোটরযানের কারনে অপেক্ষাকৃত ধীর গতির এই যানটির ব্যবহার অনেক কমে এসেছে। তাই এখন আর তেমন চোখে পড়ে না। এখন মানুষ ট্রাক, পাওয়ার টিলার, লরি, নসিমন-করিমনসহ বিভিন্ন মালগাড়ি ব্যবহার করছে। ফলে গ্রামাঞ্চলেও আর চোখে পরে না গরুর গাড়ি। যুগের পরিবর্তনে আমাদের এই প্রিয় গরুরগাড়ি প্রচলণ আজ হারিয়ে যাচ্ছে কালের অতল গর্ভে। এ জাতীয় শিল্পকর্মের মাধ্যমে বর্তমান তরুন প্রজন্ম এই যানটির কথা স্মরনে রাখবে বলে মনে করি।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ঠাকুরগাঁও হলো একটি কৃষি নির্ভর জেলা। আমরা চাইছি কৃষির সাথে গরুর একটা গভীর সম্পর্ক, গরুর গাড়ি এবং গরুর। এটা আমরা প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি ঠাকুরগাঁও জেলাকে। এটার একটা মাত্র দিক দেখলে হবে না। এটার সাথে অফিসের দেয়ালের কারুকার্য দেখতে হবে। সেখানে উপরে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আদিবাসী। আদিবাসী সংস্কৃতি। কৃষিভিত্তিক অর্থনীতি বোঝাতে গরুর গাড়ি। কৃষির সাথে গড়–র গাড়ির পাশাপাশি অন্যান্য যে সংস্কৃতি সেটা ফুটিয়ে তোলা হয়েছে। গরু থাকে কোথায়, যেখানে কৃষি থাকে। আমাদের ঠাকুরগাঁও জেলা কৃষিভিত্তিক জেলা। অতএব এখানে কৃষির প্রতিনিধিত্ব করা হয়েছে। এর সাথে গরুর গাড়িকে বাহন হিসেবে আমরা সব স্থানেই ব্যবহার করি। তাই এই শিল্পকর্মটির সাহায্যে মূলত আমাদের জেলাকে কৃষিভিত্তিক জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষুদ্র প্রচেষ্টামাত্র।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 6 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 16 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 24 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 4 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 5 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক