admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০১৯ ৯:৩৭ পূর্বাহ্ণ
গাজীপুরের ঝাজর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন রুবেল ও আপন। তারা দুজনই পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
রুবেলের বাড়ি স্থানীয় বসুগাও গ্রামে এবং আপন এর বাড়ি পাশের মাজুখান গ্রামে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ঝাজর এলাকার থেকে একটি মোটর সাইকেলযোগে ওই দুই যুবক ভোগড়া মোড়ের দিকে যাচ্ছিলেন। বাসা থেকে কিছুদূর যেতেই ঢাকা-বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। ঘটনার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।