admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
সাজাদুর রহমান সাজু, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহামুদূন্নবী টিটুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমান নাদিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব আনিসুজ্জামান খাঁন বাবু।
সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও শহর শাখার আহবায়ক শহিদুজ্জামাান শহিদ, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ছানা, জেলা বিএনপির যুগ্ম সস্পাদক এ্যাড,আব্দুস ছারাম জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন,মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াসমিম শোভা, সাধারণ সস্পাদক মৌসুমী বেগম তমা,জেলা জাসাস সদস্য সচিব কাওছার ওয়াহিদ খান সুজন,জেলা যুবদলের যুগ্ম সস্পাদক খন্দকার আল আমিন,জেরা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম,সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।