হোম
তথ্য ও প্রযুক্তি

কোন রঙের পাসপোর্ট কাদের জন্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৫৪ অপরাহ্ণ

e-passport-mknewsbd

ফাইল ছবি

সাধারণত বিশ্বে কালো, লাল, নীল ও সবুজ রঙের পাসপোর্ট চালু রয়েছে। বিশ্বের যেকোন দেশ এই চারটি থেকে তাদের পাসপোর্টের রঙ নির্ধারণ করতে পারে। তবে সব দেশকে অবশ্যই ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) কাছ থেকে তাদের পাসপোর্টের রঙ ও নকশার বিষয়ে ছাড়পত্র নিতে হয়। বাংলাদেশেও এর মধ্য থেকে তিনটি রঙের পাসপোর্ট চালু রয়েছে। এগুলো হলো- সবুজ, লাল ও নীল। তাহলে চলুন জেনে নিন কোন রঙের পাসপোর্ট কাদের জন্য ।

সবুজ পাসপোর্ট:

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ বলেন, সাধারণ বা অর্ডিনারি পাসপোর্টের জন্য সবুজ রঙ ব্যবহার করা হয়। এটি জন্মসূত্রে ও বৈবাহিক সূত্রে বাংলাদেশি এমন নাগরিক ও সরকারি চাকুরিজীবীদের দেওয়া হয়। এই রঙের পাসপোর্টের মাধ্যমে কেউ বিদেশ গমন করতে চাইলে তাকে সংশ্লিষ্ট দেশের ভিসা নিতে হয়।

নীল পাসপোর্ট:

পাসপোর্ট অধিদপ্তরের এই পরিচালক বলেন, অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে নীল রঙ ব্যবহার করা হয়। এটি শুধু সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের দেওয়া হয়। এই রঙের পাসপোর্টের মাধ্যমে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা শুধুমাত্র সরকারি কাজে বিদেশ ভ্রমণ করতে পারেন। সরকারি কাজ ব্যতীত অন্য কোন কাজে দেশের বাহিরে গেলে এই রঙের পাসপোর্ট ব্যবহার করা যায় না।

তিনি আরো বলেন, এই নীল রঙের পাসপোর্টধারী ব্যাক্তিরা অন্তত ২৭ দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। তবে এই রঙের পাসপোর্ট করার জন্য কর্মকর্তা বা কর্মচারীদের সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার (জিও) নেওয়ার প্রয়োজন পড়ে। ২০১০ সালের আগে সবুজ রঙের পাসপোর্টের মধ্যেই সরকারি অনুমোদন হাতে লিখে দেওয়া হতো।

লাল পাসপোর্ট:

কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্টের ক্ষেত্রে লাল রঙ ব্যবহার করা হয়। এই রঙের পাসপোর্টধারীরা হলেন- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের স্বামী অথবা স্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ের সচিব, বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তা, বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পাবলিক সার্ভিস কমিশনের প্রধানরাও এই রঙের পাসপোর্ট পেয়ে থাকেন। মোহাম্মদ আবু সাঈদ বলেন, এই রঙের পাসপোর্টধারী ব্যক্তিদের দেশের বাইরে ভ্রমণের জন্য কোন ভিসার প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর সেখান থেকে অন-অ্যারাইভাল ভিসা পান। এই ধরনের পাসপোর্ট পৃথিবীর সকল দেশেই লাল রঙের হয়ে থাকে।

bangladeshi passport

১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ রূপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই মূলত তিনটি রঙের পাসপোর্ট চালু রয়েছে। যা তিনটি ভিন্ন ভিন্ন ধরণ ও ব্যবহারের নির্দেশনা প্রতীক হিসেবে কাজ করে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিল পর্যন্ত দেশে পাসপোর্টধারী নাগরিকের সংখ্যা ছিল প্রায় আড়াই কোটি। যা এখন আরো বেড়েছে। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ বলেন, ২০১০ সাল পর্যন্ত দেশে তিন ধরনের পাসপোর্ট চালু ছিল। এর মধ্যে সাধারণ বা অর্ডিনারি পাসপোর্টের রঙ ছিল সবুজ এবং কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্টের রঙ ছিল লাল। এছাড়া বিশেষ বা স্পেশাল পাসপোর্টের রঙও ছিল লাল, তবে তা কূটনৈতিক পাসাপোর্টের চেয়ে কিছুটা আলাদা রঙের ছিল। এই বিশেষ পাসপোর্ট শুধুমাত্র প্রতিবেশী দেশ ভারতে যাবার জন্য তৈরি করা হতো। তাই এই পাসপোর্টকে ইন্ডিয়ান পাসপোর্টও বলা হতো।

তিনি আরো বলেন, ২০১০ সালের আগে দেশে হাতে লেখা পাসপোর্ট চালু ছিল। পরে ২০১০ সালে আইকাও’র নির্দেশনা অনুযায়ী মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) চালু করা হয়। তখন শুধুমাত্র ভারত যাওয়ার জন্য তৈরি করা বিশেষ পাসপোর্ট বিলুপ্ত এবং নতুন করে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট চালু করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 3 hours আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 21 hours আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 3 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 4 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 4 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 4 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 4 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 5 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক