admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২১ ৯:৫৫ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেলঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখা। মানববন্ধন চলাকালে জোটের ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির অন্যতম নেতা কমরেড শাহাদাত হোসেন, বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু। নেতৃবৃন্দ বলেন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নানান কালো আইন করেছে।
ডিজিটাল নিরাপত্তা আইন তার মধ্যে অন্যতম। এই আইন সরকারের মন্ত্রী এমপি এবং আমলাদের অপকর্ম আঁড়াল করার এবং মুক্তমনা, গণতান্ত্রিক এবং প্রতিবাদীদের কন্ঠরোধ করার আইন। তারা আরও বলেন এই আইন ক্ষমতাসীন ব্যক্তি এবং পুলিশকে বেপরোয়া করে তুলেছে। যার বলি হলেন লেখক মশুতাক এবং কার্টুনিস্ট কিশোরসহ শত শত মানুষ।অবিলম্বে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এ আইনে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও এখন যারা মুক্তি পায়নি তাদের সকলকে মুক্ত করার জোর দাবি জানান।