admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায়না প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বর্তমান আওয়ামী লীগ সরকার দুর্নীতি মুক্ত সরকার এই সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায়না যেই দুর্নীতি করবে তাকেই কঠোর আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বিকেলে সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়ারপুর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,কোন নির্মাণাধীন কাজে কেউ অনিয়ম বা দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ সকার দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ায় সরকারের মুল লক্ষ বলেও বলেন তিনি।
বংশী নদীর তীর ঘেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ রাসেলের নামে মনোমুগ্ধকর এই স্টেডিয়ামটি কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মাণ কাজ হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ত্রাণ প্রতিমন্ত্রী। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জিল্লুর রহমান রাশেদ,৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ আব্দুল সাত্তার ও বিশিষ্ট ব্যবসায়ী আসিফুর রহমান আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।