admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২ ৮:২৯ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ২৯ পিস ইয়াবা সহ এডভোকেট আমিনুর রহমান মুকুল (৪৭) নামের এক মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটক এডভোকেট আমিনুর রহমান উপজেলার নাজিমখান ইউনিয়নের রাঘবপাড়া এলাকার মৃতঃ গমির উদ্দিনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়,শনিবার ৮ অক্টোবর রাত ২টা ১০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার একটি অভিযানিক টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ এডভোকেট আমিনুর রহমানকে আটক করে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট এর সাথে জড়িত ও নিয়মিত মাদকসেবী। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত এডভোকেট আমিনুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল শনিবার ৮ অক্টোবর কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করা হয়েছে।