admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ১২ মে বৃহস্পতিবার দুপুর অনুমানিক ১২ টা ১৫ মিনিটে নাজিম খাঁন নামাক রাজারহাট সড়ক বাজারের কাছে হোসেন আলীর বাড়ির পাশে মোটর সাইকেল ট্রাক সংঘর্ষে মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে নিহতের পরিচয় জানাজায় অপসোনিন ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেনটেটিভ হাবিব জানা গেছে। উপস্থিত জনতার বরাত দিয়ে জানা যায় ঘটনাস্থলে রাস্তার উপরে রাখা বালুতে মোটরসাইকেলের চাকা স্লিপ করে ট্রাকের নিচে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এ রিপোর্ট লেখা পযন্ত পুলিশ এসে সুরৎহাল রিপোর্ট তৈরী করে মর্গে লাশ প্রেরণ করে।