admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ৮:৫৩ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে রবিবার বিকেল ৫ টায় বাল্য বিবাহের অধিক ঝুকিপূর্ণ শিশুর অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম মহোদয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।

ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু, উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বাল্য বিবাহর ঝুঁকির বিষয়ে জনসচেতনামুলক বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।