admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার ৪ঠা জানুয়ারী গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রাজারহাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কর্তন মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম, ১নং যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইন্তাজুল, ২নং যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়,রাজারহাট সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি এনামুল হক, ছাত্রলীগের অন্যতম নেতা সোহেল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।