admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে।

এলাকাবাসী ও ওই স্কুলের অভিভাবক সদস্যবৃন্দ জানান,সামনে ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কয়েকটি নিয়োগ রয়েছে সেই নিয়োগ কে কেন্দ্র করে তার পছন্দের লোকদের নিয়ে সেলেকশন করে ৪জন অভিভাবক সদস্য নির্বাচিত করেন। ৭ই জুন সকালে কিছু অভিভাবক সদস্য কে ডেকে ম্যানেজিং কমিটি গঠনের কথা জানান।
এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে তফসিল ঘোষণা করা হয়।১২/৬/২২ ইং থেকে ১৪/৬/২২ইং মনোনয়ন পত্র গ্রহণ ও জমা দেওয়ার সময় সীমা নির্ধারণ করা হয়। ১৬/৬/২২ইং মনোয়ন পত্র বাচাই এবং ১৮/৬/২২ইং মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা করা হয়।৩/৭/২২ইং ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের কথা থাকলেও প্রধান শিক্ষক সেকেন্দার আলী নিয়োগ বাণিজ্য করার হীন উদ্দেশ্যে তরিঘরি করে নিজের পছন্দের লোক দিয়ে ৭/৬/২২ইং কমিটি গঠনে অভিভাবক সদস্য চান মিয়া,শরিফুল ইসলাম,সাইদুল ইসলাম ও আশরাফুল ইসলাম কে নির্বাচিত করে রেজুলেশন করেন। এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই স্কুলের ১৬জন অভিভাবক সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লেখিত অভিযোগ দেওয়া হয়।
স্থানীয় অনেকেই দাবী করে বলেন,যেদিন থেকে ওই স্কুলে সেকেন্দার আলী প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে আজ অব্দি ওই স্কুলের কোন উন্নয়ন হয়নি। নিয়োগ বাণিজ্য করতে এর আগে তার আপন মামাকে সভাপতি করে নিজের ভাইয়ের বউকে ক্লার্কের চাকুরী পাইয়ে দেন। এবারও নিয়োগ বাণিজ্য করতে তার এই দূর্ভিসন্ধি। নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার আশরাফুজ্জামান বলেন,নির্বাচনের তফসিল দেওয়া হয়েছে তবে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।