admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মার্চ, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভোট আমাদের মৌলিক অধিকার, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো এরেই ধারাবাহিকতায়,মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
২ মার্চ বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম চাষী,চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, ঘড়িয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক, রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ অব্দুর রফিক, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চেয়ারম্যান ও সাংবাদিকদের মাঝে ভোটার স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম প্রমুখ।