admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ইং উদযাপন সহ র্যালী শেষে আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসোনে রাখবো দক্ষতা ও নৈতিকতা। শনিবার ১৮ ডিসেম্বর-২০২১ সকাল ১০ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, সহকারী মিশনার (ভূমি) আকলিমা বেগম, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা, এলজিআরডি কর্মকর্তা আবু তাহের আলী, সমবায় কর্মকর্তা শাহাআলম, জনস্বাস্থ্য প্রকৌশলি অফিসার হারুন অর রশীদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীরা, আনচার ভিডিপির সদস্য সহ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।