admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুলাই, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ আজ সাভার একমাত্র সর্ববৃহৎ বৈধ গরু-ছাগলের হাট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জনাব এনামুর রহমান এম,পি, মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ রুপকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব আব্দুল গনি।ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী এবং সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা মাসু দেওয়ানসহ স্থায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ইজারাদার তহমিনা আক্তার মিলার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফিতা কেটে উদ্বোধনের পর প্রতিমন্ত্রী দোয়া পরিচালনা করেন। অতিথিবৃন্দ পরে মাঠ ঘুরে দেখে আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।