ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক বিক্রয়ের সময় এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ২৬ মার্চ রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকিরপশার তালুক মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশকুটি গ্রামের আব্দুল জলিলের ছেলে রাসেল মিয়া।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা ও ২২টি ট্যাপেন্টা নামক নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে রাজারহাট থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন। এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, মাদক বিক্রয়ের সময় রাসেল মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।