admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের কানে অস্ত্রোপচার। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ ১০ মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। গ্রেপ্তারের পর তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর আজ তার কানে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার চোখেও অস্ত্রোপচার করতে হবে।
কিশোরের বড় ভাই আহসান কবির জানিয়েছেন, কিশোরের কানে প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছে। দীর্ঘদিন কান দিয়ে পুঁজ গলে পড়ছিল। কানের পর্দায় গর্তের মতো হয়ে গেছে। ওই কান দিয়ে শুনতে হলে বিশেষ ধরনের হিয়ারিং এইড বসাতে হবে। অস্ত্রোপচারের মাধ্যমে আজ সেই কাজটিই করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে আহসান কবির আরো বলেন, কিশোরের চোখেও সমস্যা দেখা দিয়েছে। তবে সেটা ততটা গুরুতর না হওয়ায় পরে অস্ত্রোপচার করলেও চলবে। কানের চিকিৎসার পর ৬ মাস পর্যবেক্ষণে রেখে পরবর্তী সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বরাত দিয়ে আহসান কবির আরো বলেন, কিশোরের চোখেও সমস্যা দেখা দিয়েছে। তবে সেটা ততটা গুরুতর না হওয়ায় পরে অস্ত্রোপচার করলেও চলবে।কানের চিকিৎসার পর ৬ মাস পর্যবেক্ষণে রেখে পরবর্তী সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা। কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গত বছরের মে মাসে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়।
সম্প্রতি কারাগারে মৃত্যুবরণ করেন মুশতাক। এ নিয়ে দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠার পর গত ৩ মার্চ জামিন দেওয়া হয় কিশোরকে। ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো এবং জাতির জনকের প্রতিকৃতি, জাতীয় সংগীত, জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে।