admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মার্চ, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন বোদা,পঞ্চগড় প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক আয়োজিত পঞ্চগড়ে ‘কাদিয়ানী কথিত সালানা ইজতেমার’ নামে ঈমানবিধ্বংসী কার্যক্রম বন্ধ ও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দাবিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়।
প্রশাসন কর্তৃক কাদিয়ানিদের কথিত ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিট থেকে সেরে বাংলা চত্বর থেকে শুরু হয়ে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন মোরে জেলার তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। এ সময় জেলাশহরের প্রায় ১২ টা থেকে থেকে ২ টা পর্যন্ত প্রায় ১.৫০ থেকে ২.০০ কি.মি. রাস্তাজুড়ে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ থাকে।
পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে সমাবেশে পঞ্চগড়ের হাজার হাজার মুসলিম তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। প্রতিবাদ সমাবেশ ইসলামি আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল হাই। সেক্রেটারি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ সহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, বিশ্বশান্তির অগ্রদূত হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানীরা কাফের৷ ৯৪% মুসলমানের দেশে খতমে নবুওয়াত অস্বীকারকারী প্রতারকদের কার্যক্রম চলতে পারে না। অনতিবিলম্বে কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ইজতেমা বন্ধ-সহ রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। এবং পরিশেষে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি পঞ্চগড় জেলা প্রশাসককে দেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মুফতি আনম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ, খতমে নবুওয়াত বাংলাদেশের সদস্য আব্দুর রহমানসহ ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।