হোম
অপরাধ

করোনা পরিস্থিতিতে লকডাউনের আগের তুলনায় নারী ও শিশুর ওপর নির্যাতন বেড়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুন, ২০২০ ৬:৪৪ অপরাহ্ণ

family-crime-mknewsbd

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে লকডাউনের আগের তুলনায় নারী ও শিশুর ওপর নির্যাতন বেড়েছে। গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে নারী ও শিশুর ওপর নির্যাতনের বেড়েছে শতকরা ৩১ শতাংশ। বুধবার এক ভার্চু্যয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এই সময় ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা কোভিড-১৯’ শীর্ষক জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনটির নির্বাহী পরিচালক শাহীন আনাম।

টেলিফোন কুইক সার্ভিস নামে এই প্রতিবেদনে বলা হয়, দেশের ৫৩টি জেলায় মে মাসে নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৩ হাজার ৪৯৪ জন নারী ও শিশু। এর মধ্যে নারী ১১ হাজার ৩২৩ জন এবং শিশু দুই হাজার ১৭১ জন। মে মাসে নতুন করে নির্যাতনের শিকার হয়েছে চার হাজার ১৬০ জন নারী ও শিশু। এর মধ্যে নারী দুই হাজার ৮৪১ জন এবং শিশু এক হাজার ৩১৯ জন। এপ্রিল মাসে শুধু নারী নির্যাতন হয়েছিল দুই হাজার ৪৫৫ জন। এদিকে প্রতি ১০ জনে ছয়জন শিশু নতুনভাবে নির্যাতনের শিকার হয়েছে। আর প্রতি চারজন নারীর মধ্যে একজনের বেশি নতুনভাবে সহিংসতার শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবেদনের তথ্য অনুযায়ী মোট নিপীড়িত ১১ হাজার ৩২৩ জন নারীর মধ্যে ১১ হাজার ২৫ জন অর্থাৎ শতকরা ৯৭ দশমিক ৪ জন নারী পারিবারিক সহিংসতার শিকার। নারীর প্রতি পারিবারিক সহিংসতা সবচেয়ে বেশি ঘটেছে স্বামীর হাতে। এছাড়াও আছে ধর্ষণ, ধর্ষণচেষ্টা, যৌন হয়রানি ও হত্যার ঘটনা। এমনকি ত্রাণ নিতে গিয়েও যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে উলেস্নখ করা হয়, এপ্রিলে শুধু নারীর প্রতি সহিংসতা ছিল এক হাজার ৬০০টি। দীর্ঘ লকডাউনে মানুষের অর্থনৈতিক অবস্থা

প্রতিনিয়ত খারাপ হওয়ায় নারীর প্রতি পারিবারিক সহিংসতা বাড়ছে। তাই নতুন করে শিশু নির্যাতনে হয়েছে ৬১ শতাংশ এবং নারী ২৫ শতাংশ। নারী নির্যাতনের চিত্র তুলে ধরে বলা হয়, পারিবারিকভাবে নারী নির্যাতনের শিকার হয়েছে ১১ হাজার ২৫ জন, যৌন নির্যাতনের শিকার ১৭৯ জন, ত্রাণ সংগ্রহসহ বিভিন্ন কারণে যৌন হয়রানির শিকার ৫৪ জন, ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ৪৮টি, যৌন নির্যাতন ও খাদ্য সংগ্রহসহ বিভিন্ন কারণে হত্যা করা হয় ১৭ জনকে। মোট পারিবারিক সহিংসতার শিকার ১১ হাজার ২৫ জনের মধ্যে মানসিক নির্যাতনের শিকার চার হাজার ৯৪৭ জন, অর্থনৈতিক নির্যাতনের শিকার তিন হাজার ৫৮৯ জন, শারীরিক নির্যাতনের শিকার দুই হাজার ৮৫ জন, যৌন নির্যাতনের শিকার ৪০৪ জন।

শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে জানানো হয়, মে মাসে বাল্যবিবাহ হয়েছে ১৭০টি, ঠেকানো গেছে ২৩৩টি। এই মাসে শিশু নির্যাতন (কর্মক্ষেত্রে) হয়েছে ৬৭টি, ধর্ষণ ১৯টি, ধর্ষণচেষ্টার ঘটনা ১২টি, হত্যার ঘটনা ১৯টি এবং অপহরণ করা হয়েছে ২১ জন শিশুকে। এই সময় জানানো হয়, এই জরিপ তৈরিতে ১০৮টি সহযোগী সংগঠন জড়িত ছিল। নির্যাতনের তথ্য পেতে ৫৩ হাজার ৩৪০ জন মানুষের ওপর টেলিফোনের মাধ্যমে জরিপ চালানো হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪৩৪ জন নারী এবং ১৫ হাজার ৯০৬ জন শিশু রয়েছে। প্রতিবেদনের সুপারিশ তুলে ধরে বলা হয়, পারিবারিক সহিংসতা কমাতে করোনার মধ্যে ভার্চু্যয়াল নারী ও শিশু আদালত কার্যকর করতে হবে। ওয়ানস্টপ সার্ভিস কার্যকর রাখতে হবে। মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে নির্যাতনের বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করার ব্যবস্থা নিতে হবে।

ভার্চু্যয়াল সংবাদ সম্মেলনে আরও যুক্ত হন এমজেএফ ডিএফআইডির এক্সক্লুডেড পিপলস রাইটস (ইপিআর), সংবাদ সম্মেলনে তিনটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকরা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন এমজেএফ-এর নলেজ ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. রিজওয়ান উল আলম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 8 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 13 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 13 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 14 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 14 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 14 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক