admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২০ ১০:৫১ পূর্বাহ্ণ
মৃত্যু শাশ্বত!
আমার চেতনায় রাত আসে
কঠিন বাস্তবের মোড়কে –
লড়াই থাকে, টিঁকে থাকার সূত্র থাকে!
আমার অবসরে রাত আসে
ভাবনার সিঁড়ি বেয়ে –
পরিকল্পনা থাকে, আশংকার হাতছানি থাকে!
আমার মননে রাত আঁকে
ভবিষ্যতের স্বপ্ন –
আবছা, ছন্দহীন, ভালবাসাবিমুখ!
আমার লেখনী দিয়ে রাত লেখে
মৃত্যুই সেরা সত্য-
ডিপ্রেসনে নয়, চিরন্তন সত্যতার ছবি আঁকা!