admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২০ ১:৩১ অপরাহ্ণ
কেনাবেচা কিন্তু থেমে নেই,
মহাসমারোহে চলছে!
কলম -বিবেক -চ্যানেল…….
স্বপ্নরাও ভাল নেই, স্বেচ্ছাচারিতায় বিপর্যস্ত,
স্বপ্ন বিক্রি হচ্ছে!
শিক্ষার পবিত্র আঙিনায় স্বজনপোষণের আদিখ্যেতা!
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে কই,রীতিমতো হাসছে!
প্রায়ই প্রতিধ্বনিত হচ্ছে –
আপনি কিছু দেখেননি, আপনি কিছু শোনেননি!
না, আপনি কিছু বলবেন না!
কলম পকেটে রাখুন, কিচ্ছু লিখবেন না!
মাগো, একটু তাপ দিয়ে যেও, স্বপ্নের সিঁড়ি বেয়ে!