admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২০ ১:৩৪ অপরাহ্ণ
যদি অ্যালকোহলে চুমুক দিতাম
যদি পারদ একটু চড়তো
মুহুর্তগুলো অসমাপ্ত
তাড়নার হাতে স্কচ কিংবা হুইস্কি
তারপরও শব্দের গভীরতা শূন্যের খোঁজে
পলকহীন চোখ একটু একটু নেশা
তবু দৃষ্টি অনেক দূরে
দেওয়ালে দেওয়ালে ফাঁকা হরফ
শুধু একটা দেওয়াল বিশ্ব রাজনীতির পথে
কাঠামো কিন্তু নতুন মাটির অপেক্ষায়
খাজুরাহো কিংবা কোনারক নয়
এবার ভীষণ নতুন ….