admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ১১:৩৬ পূর্বাহ্ণ
দিনগুলো কখন যে চলে যায়…..
অতীতের প্লাটফর্মে! কেমন যেন হারিয়ে যাওয়া!
জমা-খরচের খাতায় কালির আঁচড়,
সময়কে আলিঙ্গন, একটু ভাবনা!
ফিসফাস হজম, স্রোতের ধাক্কায় এদিক ওদিক,
কবিতার সাথে প্রেম, বাবুগণের লেকচার,
উপন্যাসের পাতা ওল্টানো,
হৃদয় নিয়ন্ত্রণে ওষুধের দাপট,
নিয়মিত চুম্বন ফেসবুকে!
সবাই জানতে চায় – স্কোর কত?
উইকেট পড়ে, রানও হয়….
চিয়ার্স গার্লদের হাসতেই হয়!
ভাষ্যকার ক্লান্তিহীন!