admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২০ ১০:১৬ অপরাহ্ণ
তুই আমার সারা দিন রাত
পুরো সময়টা জুড়ে থাকিস।
তুই চলে গেলে কি নিয়ে থাকবো
বলতে পারিস ?
অবুঝ অবুঝ তোর যতো কথা
আর দুস্টামি আমাকে আচ্ছন্ন করে রাখে
তোর মায়াতে সারক্ষনই
তোর ঐ মিস্টি হাসির জ্বালাতন,
পাগল করে রাখে সারাক্ষন।
চোখে চোখ পড়লেই ভুলে যাই
চাওয়া পাওয়ার সব হিসাব।
শুধু চাই ভীষন করে তোর বুকেতেই
হোক আমার বসবাস।
তোর মিস্টি দুস্ট কথার ছলে
কাছে আসার ছল
আমিও বুঝি,
তুইও বুঝিস বল।
তোকে শুধু তোকেই জানি
আমার ভীষন প্রয়োজন
কাছে টেনে তাও করি দুরে
তোকে সারাক্ষন।
কি করবো বল,
সুখে আমার ভীষন ভয়।
যদি ডুবে যাই
আসতে না পারি তীরে
কোন দিন।
খুঁজবো কোথায় কেমন করে
আমাকে আমি বলতে পারিস ?
জানালা গলিয়ে যে চাঁদের
আলোয় ভাসছি আমি,
তুইও কি ভাসছিস
আমারই মতো করে,
তোর শহরের চাঁদের আলোয়।
নাই বা পেলাম
এক শহর,এক আকাশ
আবেশটা তো দুজনার ।
তোর অস্থির করা ভালবাসা
আমাকেও যে ছুয়ে দেয়
মাতাল করা দিন রাতের
হিসাবটা গুলিয়ে দেয়
শুন এমন আর করবি না
যা তো এখন
মনটাকে আমার জিরোতে দে
তুইও জিরিয়ে নে কিছুক্ষন।
মাতাল মাতাল দিনগুলোতে
ভাসছি আমি,তুইও জানি।
এভাবেই চলছে চলুক
মন্দ কি বল,
এই দিন রাত্রি।
কাছে না এলে কি
হতো না বল
এবার যা ঘুমা আমাকেও দে ঘুমাতে
কথা দিলাম আসবো তোর স্বপ্নে,
দেখা হবে নতুন আয়োজনে।
এক আকাশের নীচে দুই শহরে,
তুই আর আমি
স্বপ্নের পর স্বপ্ন দিয়ে
অবুঝ কথার ফুলঝড়িতে
কল্পনার ফানুসে
ঝড়ে পড়ছে,সুখ সুখ অসুখ
তুই আর আমি গল্পটাতে।
বেশ ত সব চলছিলো,
তারপরও কেন তুই এলি
এলোমেলো দিন রাতে।
জানিস শুধু তুই এলি বলে
হাসি আবার কাঁদি মনের ভুলে।
এই শুন না,
খবর যদি দেই হটাত
কান্না পেলে,
তুই কি আসবি ছুটে?
সব কিছু পিছে ফেলে।
শুধু তোর সাথেই
যেতে যাই ঐ পাহাড়ে
যেখানে আকাশের
মেঘগুলো আছড়ে পড়েছে,
ছুয়েছে পাহাড়ের চুড়াটাকে
আলতো করে ।
যেমন করে তুই আমাকে
ছুয়ে আছিস এই অলস বিকালে।
তোর সাথে পাড়ি দিতে,
চাই শত সহস্র মুহুর্ত।
তুইও কি চাস
এমনই করে কেটে যাক,
সব দিন রাত্রিগুলো।
খুনসুটি আর কথার রাজ্যে
হারিয়ে যাক সব দুরত্ব।
কেটে থাক মনের বাঁধা,
সরব হয়ে উঠুক সব
না বলা কথা।
নিরবতায় ভেসে যাক
মনের সব আকুলতা।
এমনি করে কাটছে দিন
রাতগুলোও এক নিমিষে।
আমি চাই তুই আমার ঘুম হবি,
হবি কারন রাত জাগার।
তুই হবি হাসির কারন,
কখনও বা কান্নার।
তোর সাথেই হাঁটবো পথে,
পায়ে পা মিলেয়ে
রাখবি হাতে হাত।
কখনো একটু ছুয়ে দিবি মনটাকে,
আলতো হেসে থাকবি পাশে বারো মাস।
তুই হবি আমার এলোমেলো কবিতা,
কখনো হবি আমার গুছানো সরবতা।
যখন যেমন করে চাই তোকে,
পাবো কি বল কাছে থেকে আরো কাছে
মনের গভীরে ।
যেখানে শুধু তুই আর আমি
আর আমাদের ভালবাসার বসবাস।