admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২০ ১০:০৯ অপরাহ্ণ
কীভাবে বলতে হয় কিছু অশালীন
ঐহিক ও পারলৌকিক যার দুটোই গেছে
তার তীব্র কোনো অশালীন বোধ
যন্তরের ষড়যন্ত্র বুকনি হয়ে ঘোরে ফেরে
জুবুথুবু হয়ে আসা অনুভূতিগুলো কার ঘুমে
ঘুমিয়েছো আড়াল আবডাল সরিয়ে
দণ্ড ঢেউয়ের ওপর মাতাল পাল, বিচিত্র
বিচ্যুতি মন কামড়ানো গা পোশাক
লঘু থেকে গুরুই হয়, গুরুত্ব বাড়ে
ফাৎনা ডুবিয়ে কার মন খারাপের
গভীরতা মাপবে বলে রাত কাবার
ক্ষীরাই পাড়ার পরেই স্বর্গ, ফুলের বর্ষ
অনিবার্য বর্ষা কোনো, আঁচল তার ফুলদুন
হৃদ কম্পন বাড়ে রাতে-বিরাতের ধু ধু সুগন্ধি
পত পত করে মোড়কটিও খালপোষ করা
চর্ম জনপদ বিপুল বেগে বিভ্রান্তি ছড়ায়
কবচ রক্ষা তোমার কোনো দীর্ঘ প্রতিক্রিয়া
ন্যায়-বোঝা পেতে মাথা মৃত্যুর গমক
ছিদ্র শুধু মাঝের সেতু নিরন্তর
ভালোমানুষির নীল বাঁদরামি
নেই সেখানে ইতর বিশেষ
কবোষ্ণ সুর কানে ঢালবে
বারুদ কবে ?
তামাটে অভ্যেস ধূলিসাৎ নিথর ভরাট খাদে l